ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলাহাটে ট্রাক-সিএনজি সংর্ঘষে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কানসাট রাস্তার সোনাজোল হিরো ইট ভাটার কাছে ট্রাক সিএনজি মুখামুখি সংর্ঘষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন।

আরও পড়ুন: ৪০ বছরেও হয়নি ব্রীজ, বুড়া হয়ে গেলাম!

শনিবার (২২ জুলাই) সকাল পৌণে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

সরজমিন গিয়ে জানা যায়, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী ভর্তি একটি সিএনজি কানসাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় ভোলাহাট কানসাট সোনাজোল রাস্তার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকা-মেট্রো-ন ১৫-৪৬৪৫ মিনি ট্রাক ভোলাহাটে আসার পথে মুখমুখি সংর্ঘষ হয়।

আরও পড়ুন: ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

এ সময় সিএনজিতে থাকা যাত্রী উপজেলার গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) ঘটনাস্থলে মারা যান।

বাঁকী আহত ৪জনকে দ্রুত ভোলাহাট হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। একই উপজেলার ধরমপুর গ্রামের সমসেরের ছেলে হেলাল (৩৫) এর অবস্থা গুরুত্বর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মো: দেলোয়ার হোসেন প্রেরণ করেন।

হেলালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়ার পথে নাচোল নামক স্থানে মারা যান।

আরও পড়ুন: শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

আহতদের মধ্যে হোসেনভীটা গ্রামের ইসরাইলের ছেলে নজরুল (৩৭) একই গ্রামের মৃত: বাহাদুরের ছেলে ইসরাইল (৬৫) ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অপর একজন বীরশুরপুর গ্রামের রাকিবের ছেলে নাইমকে (২৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী যান বলে দায়িত্বরত চিকিৎসক জানান।

এদিকে ট্রাক ও সিএনজি ভোলাহাট থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। সিএনজি ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

আরও পড়ুন: আমরা বিদেশিদের বন্ধু মনে করি প্রভু নয়

এ ঘটনায় ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল পাশা ও এসআই মোঃ কামাল হোসেন নিহতদের সুরুৎহাল রিপোর্ট তৈরী করেন।

পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে নিহতদের সুরুৎহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা