ছবি: সংগৃহীত
সারাদেশ

খুলনায় দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীর একটি হার্ডওয়্যার দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১১ টার দিকে নগরীর মি‌স্ত্রিপাড়া আরাফাত মসজিদ সংলগ্ন দোকা‌নে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় যুবক আব্দুল গাফ্ফার জানান, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে মস‌জিদের সামনে বসে আড্ডা দি‌চ্ছিলেন। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে তারা ছুটে যান এবং আগুন নেভানোর কাজে সহযো‌গিতা করেন। তবে এর আগেই পুড়ে সব শেষ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার আধা ঘণ্টা পর এসেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

দোকান মা‌লিক উৎপল কুমার বলেন, রাত সাড়ে ১০ টার দিকে তি‌নি দোকান বন্ধ করে বা‌ড়ি যান। এর কিছুক্ষণ পরেই স্থানীয়রা ফোন করে তাকে জানান, দোকানে আগুন লেগেছে।

গত ২ দিন আগে দোকানে ১০ লাখ টাকার মালামাল তোলা হয়েছে। আজ সব পুড়ে ছাই হয়ে গেল। সবমিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. মাহমুদ বলেন, খবর পেয়ে ১১ টার দিকে ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাড়ে ১১ টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতও জানা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা