সংগৃহীত ছবি
সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থককে জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী সভা শেষে খাবারের আয়োজন করায় শুক্রবার রাতে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন : কাউনিয়ায় ইঞ্জিন লাইনচ্যুত

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় বোয়ালমারী-মাইজকান্দি আঞ্চলিক মহাসড়কের দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। সভাশেষে সভায় আগতদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা এবং খিচুড়ি ও মাংস জব্দ করেন। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী সভায় খাবারের ব্যবস্থা করা নিষিদ্ধ। আচরণ বিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত খিচুড়ি এতিমখানায় দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা