ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কালকিনিবাসী

এস আর শফিক স্বপন, মাদারীপুর: আগামীকাল মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে সামনে রেখে কালকিনিজুড়ে শুরু হয়েছে সাজসাজ রব। উচ্ছ্বাস বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতারা।

আরও পড়ুন: বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ৩ টায় তিনি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে কালকিনিতে এসে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেখানকার নিরাপত্তা জোড়দার করেছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: ১৬ জাপানি পাচ্ছেন পর্যবেক্ষক কার্ড

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারই প্রথম কালকিনিতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ ও মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা শনিবার

এই মাঠেই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিবেন। কালকিনি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ জনসভায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত স্থানীয় বাসিন্দারা, তার কাছে তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান জানান, আমাদের কলেজ মাঠে প্রধানমন্ত্রী আসবেন, এতে আমরা আনন্দিত। তার কাছে উপজেলা কোঠায় আমাদের কলেজ জাতীয়করণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপ এমপি বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। আশা করছি, লক্ষাধিক লোক সমাগম হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা