সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীতে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে দুইজন চাচাতো ভাই-বোন।

আরও পড়ুন : ঠাকুরগাঁও সুগার মিলের উদ্বোধন

শুক্রবার ( ২৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মিমতাহা মণি (৩), মোহাম্মদ (৩) ও আসাদুল আবরার (৩)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : পাইপগানসহ তরুণ গ্রেফতার

মৃতের স্বজনরা বলেন, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি ও মোহাম্মদ একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় দুই শিশু পানিতে ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঁঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হলো। বাবা-মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার ৩ পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় নিহত ২

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জমান পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া তিন শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা