ছবি: সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কাঠালিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সংগঠন আল হেরা এ্যাসোসিয়েশন-এর উদ্যোগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের নৌকার মোড় সংলগ্ন মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মো. মোকবুল হোসেন, ডাক্তার বাবলু, সমাজ সেবক ও সাংবাদিক খায়রুল খন্দকার, সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রায় অর্ধ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য চাকরিজীবী। আমরা যে টাকা বেতন পাই তার থেকে কিছু টাকা দিয়ে আজ আমরা শীতবস্ত্র বিরতণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা

এর আগেও আমরা অসহায় ও গরীদেরকে সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা। এ সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীবদেরকে সহযোগিতা করে আসছি। সকলের সহযোগিতায় এ সংগঠনটি এগিয়ে যাচ্ছে।

ফ্রি ক্যাম্পেইনে আসা ভূঞাপুর ব্লাড গ্রুপের সভাপতি অনিক আহমেদ বলেন, যে কোনো রোগীর স্বজনেরা জরুরি প্রয়োজনে রক্ত চাইলে তালিকাভূক্তদের কাছ থেকে সংগ্রহ করে তা মুমূর্ষু রোগীর জন্য দেওয়া হবে।

আরও পড়ুন: শীত কমার আভাস

আল হেরা এ্যাসোসিয়েশন সভাপতি মো. শিপন বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জানাতে এবং মানবিক আবেদন থেকেই প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়ের জন্য আমাদের আল হেরা এ্যাসোসিয়েশন থেকে আয়োজন করেছি। এটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

এ জন্য তিনি এ ধরনের আরও ক্যাম্প, ঔষধ এবং অন্যান্য জরুরি সেবা দিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিমিত্তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা