সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁও সুগার মিলের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : চারশ কোটি টাকার বেশি লোকসানের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের ৬৬তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আর মিলটির ঋণ রয়েছে আড়াইশ কোটি টাকার বেশি।

আরও পড়ুন : পাইপগানসহ তরুণ গ্রেফতার

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মিলটির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির এর সভাপতিত্বে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি মাড়াই মৌসুমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিম সুলতানা, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সহ অনেকে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় নিহত ২

মিল কর্তৃপক্ষ জানান, ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার মেঃ টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫০%। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ মেঃ টন। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমান ৪ হাজার ৬১০ একর।

উদ্বোধনী অনুষ্ঠানে আখ চাষিরা অভিযোগ করে বলেন, সুগারমিল কর্তৃপক্ষের জমিতে দীর্ঘ মেয়াদী ফসলসহ আলু, মিস্টি কুমড়াসহ বিভিন্ন চাষাবাদ করছে আখের আবাদ বাদ দিয়ে। অথচ আখ চাষ করতে চাপ দিচ্ছেন চাষিদের। অন্যদিকে আখ সরবরাহের সময় সময়মত অর্থ পরিশোধ না করায় বিপাকে পড়েন চাষিরা। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মিল কর্মকর্তাদের গাফিলতিতেই লোকসান আর ঋনের পাল্লা ভারি হচ্ছে বলে দাবি কৃষকের।

আরও পড়ুন : টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির লোকসান ও ঋণের কথা স্বীকার করে জানান, বর্তমানে চিনির দাম ভাল থাকায় ঋণ ও লোকসানের বোঝা কমছে। চাষিরা আখ উৎপাদন বাড়ালে মিলটি ভালভাবে চালিয়ে নেয়া সম্ভব। তাদের দাবি পুরনে সব সময় আন্তরিকতা থাকে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা