সংগৃহীত ছবি
সারাদেশ

পাইপগানসহ তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের নকল আইডি কার্ড ও পাইপগানসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় নিহত ২

গ্রেফতার মো.বাদশা ফাহাদ (২৩) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের-শ্রীধরপুর গ্রামের হাজী মার্কেট এলকার বুসের বাড়ির আবু নওশাদের ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিল পুলিশ। ওই সময় সুলতানপুর রমনীর হাট বাজারের দক্ষিণ পাশে মেসার্স ভেন্ডার স্টোরের সামনে আমিন বাজার টু রাজগঞ্জ গামী সড়কে ফাহাদকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে তার থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা