ছবি : সংগৃহিত
সারাদেশ

বিএনপির রাজনীতি ভুয়া

জেলা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভুয়া, তাদের হরতাল ভুয়া, তাদের রাজনীতি ভুয়া। তাদের অগ্নিসন্ত্রাস ও ধর্মঘট সব ভুয়া।

আরও পড়ুন: শ্রমিককে কুপিয়ে হত্যা

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি কি আছে? বিএনপি নাই, খেলায় নাই, পালিয়ে গেছে। খেলায় আছে ১৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। প্রস্তুত আছেন? সিলেটের খবর কী? বিএনপি কই? পালিয়ে গেছে না?’

আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

কাদের বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না। খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গেছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয় এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এরা ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার।

আরও পড়ুন: জনগণের ক্ষতি করছে বিএনপি

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে জেলার আলিয়া মাদরাসা মাঠে জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা