ছবি: সংগৃহীত
সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতের পোশাক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ‘অল অফ ওয়ান বিডি’র পরিচালনায় বহুল আলোচিত আলোর দিশারী স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে আগুনের ঘটনায় মামলা

বুধবার (২০ ডিসেম্বর) সকালে আলোর দিশারী স্কুলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অল অফ ওয়ান বিডির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন।

বিশেষ অতিথি ছিলেন- চাটখিল উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরোর ম্যানেজার আনোয়ার হোসেন, অল অল অফ ওয়ান বিডির সহ-সভাপাতি মো. ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের উজ্জ্বল।

আরও পড়ুন: বিশ্বে আরও ৬২ জনের মৃত্যু

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নারী বিষয়ক সম্পাদক আফসানা মিলি, লাইব্রেরী বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, ফারহান, বিজয়, উন্নয়নকর্মী মহিন উদ্দিন, তারেক হোসেন ও তামান্না প্রিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কামরুল কানন আলোর দিশারী স্কুলের নেপথ্যে থাকা স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বলেন , আপনারাই আসল আলোর অভিযাত্রী। আপনাদের মাধ্যমেই আলোকিত হয় দেশ। তিনি অল অফ ওয়ান বিডির স্বেচ্ছাসেবীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা