ফাইল ফটো
সারাদেশ

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে সুরাইয়া আক্তার নামে ৮ বছরের এক কন্যা শিশু।

আরও পড়ুন: ২ অঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে হানিফ কোচের চাকায় পিষ্ট হয়ে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী-স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর কাছে ছিল।

আরও পড়ুন: রাজধানীতে বাসে আগুন

জানা যায়, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি চাপা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে লাশটি উদ্ধার করে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় মৃতের পরিবারসহ ঐ এলাকায় চলছে শোকের মাতম।

আরও পড়ুন: ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী হানিফ কোচের চাকার নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। তার মাথা পিষ্ট হয়ে গেছে।

আমরা গাড়িটিকে জব্দ করেছি। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা