ছবি : সংগৃহিত
সারাদেশ

সৈকতে ভেসে এলো যুবকের লাশ

জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২৩-২৪ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বুধবার (১৩ ডিসেম্বর) দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে সকাল ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সকালে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

ওসি আরও বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা