ছবি : সংগৃহিত
সারাদেশ

বান্দরবানে নেপালের নাগরিকের কারামুক্তি

জেলা প্রতিনিধি: বান্দরবানে অবৈধ অনুপ্রবেশ মামলায় সাজা প্রাপ্ত কারাবন্দি অম্বর থাপা বুড়া (৪০) নামের এক নেপালি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-লেগুনা ভাঙচুর, আটক ৪

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বদেশ প্রত‍্যাবাসনের নিমিত্তে সকালে বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করে।

জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানায় করা অবৈধ অনুপ্রবেশ মামলায় ৪ মাসের সাজা ভোগের পর আদালতের রায়ে তাকে মুক্তি দেওয়া হয়।

বান্দরবান জেল সুপার জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কারা কর্তৃপক্ষ বলেছেন, ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন তিনি।

এদিকে নেপালের দ্বিতীয় সেক্রেটারি ইওজানা বামজান ও রাষ্ট্রদূতের সচিব রেয়া সেত্রী কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিকে গ্রহণ করে স্বদেশ প্রত্যাবাসন করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

চলতি বছরের ২৮ মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি থানা তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা