ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজলায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত

মঙ্গলবার (১২ ডিসম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় , বিকেলে বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চড়ে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীদের মৃত্যু হয়।

আরও পড়ুন: নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

এই সময় ট্রাক ফেলে চালক ও তার হেলপার কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যান। পরে পুলিশ নিহতদের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফরিন জানান, ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা