ছবি : সংগৃহিত
সারাদেশ

বিকল্প রুটে ময়মনসিংহ যাচ্ছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

আরও পড়ুন: ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে।

জানা গেছে, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

আরও পড়ুন: সৈকতে ভেসে এলো যুবকের লাশ

সকাল ১০:১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা যায়, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছে। ট্রেনটি সকাল ৯:১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি ছাড়েনি।

ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯:৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছাড়েনি। এবং জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেন ৪ নাম্বার প্ল্যাটফর্মের অবস্থান করছে। ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও ছাড়েনি।

আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

রেললাইন কেটে ফেলায় বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকোমাস্টার সজিব মিয়া গুরুতর আহত হন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা