সংগৃহীত
সারাদেশ

লালমনিরহাট ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন ঘন কুয়াশার কারণে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় লাইনচ্যুতির এই ঘটনা ঘটেছে। কাউনিয়া রেলস্টেশন মাস্টার মোবারক হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। সকাল ৬টা ৪০ মিনিটে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিংয়ের সময় কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনটা লাইনই ছিঁড়ে সামনের ইঞ্জিন বাকা হয়ে ইঞ্জিনের সামনের চাকাগুলো লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

আরও পড়ুন: লঞ্চের সংঘর্ষে নিহত ১

তিনি আরও জানান, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। সাময়িকভাবে অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা ট্রেন কাউনিয়ায় আসতে পারবে না কিংবা কাউনিয়া থেকেও কোনো ট্রেন ছেড়ে যেতে পারবে না।

কাউনিয়া রেলস্টেশন মাস্টার আরও বলেছেন, সংস্কারের কাজ চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুতই সংস্কার শেষে ট্রেন চলাচল শুরু হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা