ছবি: সংগৃহীত
সারাদেশ

নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ ফজলুল হকের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ২

ঘটনার ২ দিন পর রোববার (১০ ডিসেম্বর) রাত ৩ টার দিকে ফেরিঘাট এলাকায় তার মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

নিহত ফজলুল হক ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ৪

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, স্বজনদের কোনো প্রকার অভিযোগ না থাকায় সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে ফজলুল হকের মরদেহ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা