সংগৃহীত
সারাদেশ

লঞ্চের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মেঘনার মাঝ নদীতে ঘন কুয়াশায় দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত ওই যুবকের নাম মো. সোহেল। ভোলার ইলিশায় তার বাড়ি। ঘন কুয়াশায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে করে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস

সুরভী-৮ লঞ্চের এক যাত্রী বলছেন, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই শ’ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অন্য একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

ওই যাত্রী আরও বলেন, এই ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে আহতদের মধ্যে সোহেল নামের ১ যাত্রী মারা যায়। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা