ছবি : সংগৃহিত
সারাদেশ

বাবা হত্যায় ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সদর উপজেলায় বিদেশ ফেরত ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে ওই উপজেলার দাইন্যা ইউনিয়নের শ্রীফলীয়াটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম আবু বক্কর সিদ্দিকী (৬৫)। তার অভিযুক্ত ছেলের নাম মাসুদ রানা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৭ শিক্ষার্থী আটক

নিহতের পরিবারের লোকজন বলেন, মাসুদ রানাকে প্রায় ৩-৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেয়। ইতালিতে প্রথম পর্যায়ে কোন কাজ করতে পারেনি মাসুদ। মাসুদ মাদকাসক্ত ছিলো।

আবু বক্কর সিদ্দিকীর মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, গত ২ দিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের যোগাযোগ করা হয়। এ সময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোন এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: বিষ দিয়ে মাছ নিধন, ক্ষতিগ্রস্ত চাষী

টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় আজ (শুক্রবার) সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা