সংগৃহীত
সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জ পিকআপে আগুন

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পথে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা