সংগৃহীত
সারাদেশ

রাস্তা থেকে তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নওগাঁয় রাস্তার পাশে পড়ে থাকা মোছা. রিংকু (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: আগুনে পুড়ে নিহত ২

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার আক্কেলপুর এলাকার তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুপুরের দিকে পথচারীরা মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পুলিশ তাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ট্রাকে আগুন

ওসি আরও জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তারা মৃত্যুর সঠিক কারণ জানতে পারবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা