সংগৃহীত ছবি
সারাদেশ

নওগাঁয় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাসুদ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রোববার রাতে মাসুদ পেট্রল পাম্পের বিপরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টির তদন্ত করা হবে।

আরও পড়ুন : পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান জানান, বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা