ছবি: সংগৃহীত
সারাদেশ

বিজয় এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ ডিসেম্বর থেকে প্রথমবারের মতো জামালপুর থেকে চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এ রুটের বিজয় এক্সপ্রেস নামের ট্রেনটির টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে এ ট্রেনের টিকিট অনলাইনে ও কাউন্টারে বিক্রি শুরু হয়। এতে এ রুটে ট্রেন চলার ১০ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হলো।

জানা গেছে, নতুন এ রুটে আসন বিন্যাস জটিলতার কারণে টিকিট বিক্রি শুরু হতে দেরি হয়েছে।

জামালপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা (মাস্টার) মো. আসাদ জানান, অনলাইন ও কাউন্টারে বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে জামালপুর থেকে চলাচল করবে।

আরও পড়ুন: ফের ইসির সঙ্গে ইইউর বৈঠক

স্টেশন সূত্রে জানা যায়, রাত ৭ টা ১০ মিনিটে জামালপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে ভোর ৫ টায়। আবার সকাল ৯ টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে। যাত্রাপথে সময় লাগবে মোট ৮ ঘণ্টা ৫৫ মিনিট।

উভয় পথে ট্রেনটি যাত্রাবিরতি দেবে- পিয়ারপুর, ময়মনসিংহ, গৌরীপুর, আঠারবাড়ি, কিশোরগঞ্জ, সচরাচর, ভৈরব বাজার, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী ও ভাটিয়ারী স্টেশনে।

আরও পড়ুন: আবাসিক হোটেলে দর্জির মরদেহ

এ ট্রেনে জামালপুর-চট্টগ্রাম পর্যন্ত এসি চেয়ারে ৯৮৯ টাকা, এসি বার্থ ১৪৭৮, শোভন ৮২৩, শোভন চেয়ার ৪৩০ ও ১ম চেয়ার ৬২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ট্রেনে জামালপুর জেলার জন্য ২১৫ টি টিকিট বরাদ্দ করা হয়েছে।

এর আগে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত যাতায়াত করতো।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা