সংগৃহীত
সারাদেশ

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের কালীগঞ্জে জোহরা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: আবাসিক হোটেলে দর্জির মরদেহ

শনিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান মালীরধাপ গ্রামে নিজ বাড়ি থেকে জোহরার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জোহরা ওই গ্রামের জহির আলীর মেয়ে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

জানা যায়, স্বামী পরিত্যক্তা জোহরা এক সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পৃথক বাড়িতে বসবাস করতেন। সংসার চালাতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। জোহরা শনিবার কাজ শেষ করে বাড়ি ফেরেন। প্রতিবেশীরা রাতে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরও পড়ুন: ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সৈকত চন্দ্র গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা