ছবি: সংগৃহীত
সারাদেশ

নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো: রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয় নদী থেকে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির

শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়া এলাকা ঘেসা করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুস সামাদ উপজেলার বোডিং পাড়া এলাকার মৃত মহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সামাদ একজন নার্সারী চারা বিক্রেতা ছিলেন। তিনি প্রতিদিন করতোয়া নদীতে পাখি শিকার করতেন বলে জানা যায়। আজ ভোরে পাখি শিকারের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে নদীর দিকে রওনা হন।

আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

এ সময় নদীতে পাখি শিকার করা ফাঁদের নিকটে হাটু পানিতে পড়ে থাকতে দেখেন এক স্থানীয়। পরে তার দেওয়া খবরে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে মৃতের পরিবারের লোকজনের কাছ থেকে খবর নিয়ে জানা যায়, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারণে তিনি মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ সমাহিত করার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা