ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ২ বাহনে আগুন

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে মাত্র ১ ঘন্টার ব্যবধানে একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

শনিবার (১৮ নভেম্বর) রাত ৮ টার দিকে কর্ণফুলী এলাকায় ও ৯ টার দিকে চান্দগাঁও এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে বাস ও ট্রাক পুড়ে গেছে।

আরও পড়ুন: সারাদেশে ৪৬০ টহল দল মোতায়েন

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত ৮ টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে একটি চলন্ত মিনি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

পরে রাত ৯ টার দিকে বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের ২ টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন, গ্রেফতার ৩

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, বাসের ব্যাটারি সংযোগস্থল হতে আগুন লেগেছে বলে জানিয়েছেন শ্রমিকরা। তবুও ঘটনাটি নাশকতা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা