সংগৃহীত
সারাদেশ

মিনি ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় শামীম হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : সীতাকুণ্ডে ডিপোতে আগুন

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন নাটোরের সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে মোটরসাইকেলযোগে শামীম ফুলবাড়ী বাজার থেকে ধুপইল যাচ্ছিলেন। এসময় ফুলবলি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মিনি ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : একরাতে অর্ধশতাধিক বিয়ে!

ওসি আব্দুর রহিম জানান, ঘাতক মিনি ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা