সারাদেশ

উলিপুরে সংরক্ষিত আসনের দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সংসদে সংরক্ষিত ৬০টি আসন প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উলিপুর শাখার আয়োজনে শনিবার (১১ মার্চ) সকাল ১১ টায় গবা মোড় (জিরো পয়েন্ট) এ মানববন্ধনটি হয়েছে।

আরও পড়ুন: নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সভাপতি বাবু আশীষ নারায়ণ সরকার, উপদেষ্টা ও গোবিন্দ জীউ সংস্কৃত মহাবিদ্যালয়ের ৪র্থ তীর্থ অধ্যক্ষ শ্রী জীতেন্দ্র নাথ রায়, বিপ্লব মজুমদার পুরোহীত, সুনীল চক্রবর্তী পুরোহীত, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বর্মন, উলিপুর মতিন কারিগরি ও কৃষি কলেজের শিক্ষক চন্দন কুমার সরকার, রাম কৃষ্ণ চক্রবর্তী, উদয় চন্দ্র বর্মন, সদস্য শ্রী গোবিন্দ ঘোষ, বাদল রায়, সৌরভ সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের গুনাইগাছ ইউনিয়নের আহবায়ক ও পল্লী চিকিৎসক মনোরঞ্জন মহন্ত।

বক্তরা তাদের বক্তব্যে ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের প্রতি সংরক্ষিত ৬০টি আসনের দাবী জানান। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা