ছবি: সংগৃহীত
সারাদেশ

তেলাপোকার ওষুধে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে নিশান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিশান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।

মৃত শিশুর নানী সাহিদা বেগম বলেন, তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ নিয়ে আসে শিশুর বাবা। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে ওই ওষুধ খেয়ে ফেলে এবং কিছুক্ষণ পর তার জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: সড়কে প্রাণ হারাল খতিব

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোমায়ারা খাতুন জানান, হাসপাতালে নিয়ে আসার সময় পথেই মারা গেছে শিশুটি। তার মুখে বিষের গন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয় সম্পর্কে বিস্তারিত জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা