ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রোববার (৪ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ বক্লে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯)। এ ঘটনায় ২ শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) বসুন্ধরা ‘আই’ বক্লের নতুন বাসায় স্প্রে পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে স্প্রে করে যান। এর ২ দিন পর পরিবারের সদস্যরা বাসায় প্রবেশের পর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববার ভোরে হাসপাতালে শাহিল মোবারত জায়ান মারা যান। অন্যদিকে রোববার রাত ১০ টায় বড় ছেলে শায়েন মোবারত জাহিন মারা যায়।

আরও পড়ুন : দেশজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং

নিহতের খালা ডা. রওনক জাহান রোজি অভিযোগ করেন, পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো সঠিক উত্তর পাইনি।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ২ শিশুর মৃত্যু হয়েছে বিষক্রিয়াজনিত কারণে। তাদের মরদেহ এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা