প্রতীকী ছবি
জাতীয়

ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখড়া এলাকায় বাসার ৫ তলার ছাদে পানি দেওয়ার সময় নিচে পড়ে মো. শহিদুল শিকদার (৫০) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

সোমবার(৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে শনির আখড়ার জাপানি বাজার ৬ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। সে জব্বার সিকদারের সন্তান ছিল।

নিহতের মামাতো ভাই শামীম বলেন, আমার ভাই শনির আখড়ার জাপানি বাজার ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করত। আজ সকাল সাড়ে ৯ টার দিকে
ঐ বাসার ৫ তলার ছাদে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সকাল ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা