ছবি-সংগৃহীত
সারাদেশ

ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জালাল উদ্দিন কোনাবাড়ী বিসিকের একতা নীট ফেব্রিকস গার্মেন্টসে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম- জালাল উদ্দিন (৪৫)। তিনি রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। জালাল গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে একতা নীট ফেব্রিকস নামের পোশাক কারখানায় লোডার হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন : ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জালাল উদ্দিন কোনাবাড়ী বিসিকের একতা নীট ফেব্রিকস গার্মেন্টসের ৫ম তলায় লোডারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষ কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা