প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

রোববার (৬ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া একই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান মিয়া তার বাবার দোকানে ছিল। সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। রাত ১টার দিকে দোকান বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন এসে রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা