সংগৃহীত
জাতীয়

গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে অজ্ঞাত দ্রুতগতির গাড়ির ধাক্কায় মো. রাসেল মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. নাঈম হোসেন জানান, রাসেল পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। আমি গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত

তিনি জানান, নিহত রাসেল যাত্রাবাড়ীর নয়ানগর রোড এলাকার মো. বকুল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা