সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি: চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ সোহেল বেপারী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

গ্রেফতারকৃত আসামি সোহেল বেপারী শহরের কয়লাঘাট এলাকার বেপারী বাড়ির রবিউল বেপারীর ছেলে।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে থেকে সোহেল বেপারীকে আটক করা হয়। সে সময় তার ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা।

সোহেল জানায়, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করতো সে।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা