ছবি: সংগৃহীত
সারাদেশ

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে রিমন হাসান রাকিব (৩২) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় হাবিব (২৬) নামের অপর একজন আহত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

সোমবার (৬ নভেম্বর) রাত ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন হাসান রাকিব যশোরের পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত হাবিব হামিদপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও হাবিব মোটরসাইকেলযোগে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাভারণ নিউ মার্কেটের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: সৎ ছেলেকে হত্যা, মায়ের যাবজ্জীবন

এ সময় মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হাবিবের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাভারণ হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ চ‍্যাটার্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা