সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ২ বাসে আগুন

জেলা প্রতিনিধি : গাজীপুরে বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করছে। বিক্ষোভে উত্তেজিত শ্রমিকরা ২ বাসে আগুন লাগিয়ে দিয়েছে।

আরও পড়ুন : বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে।

জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ি ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংগঠতি হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে। পুলিশ, বিজিবি, র‍্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন : আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা