সারাদেশ

ট্রেনে কাটা পড়লেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

আরও পড়ুন : চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে নাভারণ সৈয়দপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম রিপা বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। তিনি রেললাইন ধরে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন : গাজীপুরে ২ বাসে আগুন

রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির কর্মকর্তারা বলেন, তারা নাভারণ রেললাইন থেকে চেয়ারম্যান শাহজাহান আলী মোড়লের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা