সংগৃহীত ছবি
সারাদেশ

দুই বাইকের সংঘর্ষে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

নিহত মো. রায়হান হোসেন (২৩) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর টু রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়

স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানান, নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি একটু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা