ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঁশের সাঁকোতে মিলল প্রবাসীর ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিহত আবুল কালাম (৫৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এর আগে একই দিন বেলা ১১ টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা একটি বাঁশের সাঁকো থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: আশুলিয়ায় বিক্ষোভ, ৩ জন গুলিবিদ্ধ

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪/৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন।

আবুল কালাম বিদেশ থেকে টাকা-পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা-পয়সার হিসেব নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়াঝাঁটি হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে টাকা নিয়ে মনোমালিন্যের জেরে আজ ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: ভালুকায় স্বর্ণের দোকান লুট, আটক ৫

পরে ভোর বেলা স্থানীয় লোকজন বাঁশের সাঁকোতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা