ছবি: সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশি ডে পালিত

নিনা আফরিন, পটুয়াখালী: "পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী পুলিশ লাইন্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়ানো হয় এবং কেক কাটা হয়।

পরে শিশু একাডেমিতে আলোচনা সভায় পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।

আরও পড়ুন: ভালুকায় স্বর্ণের দোকান লুট, আটক ৫

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির।

এ সময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা