ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে ভালুকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শনিবার (৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মামুন আক্তারের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান।

আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৪

এ সময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোরি এপারেলস লিমিডেটের ডিজিএম আল মামুনকে কমিউনিটি পুলিশিং কমিটি ময়মনসিংহের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবিরকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত সম্মাননা সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ তালুকদার, গ্লোরি এপারেলস লিমিডেটের ডিজিএম আল মামুন, আকিজ পার্টিকেলস বোর্ড মিলের এডমিন শেখ জাকারিয়া নাসিম, মুলতাজিম ম্পিনিং মিলের ডিজিএম খন্দকর সজিব আহাম্মেদ, শ্রমিক নেতা মাসুদ রানা, পেট্টিয়ট স্পিনিং মিলের শ্রমিক কুলসুম আক্তার প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা