সংগৃহীত ছবি
সারাদেশ

ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বান্দরবান

কক্সবাজার প্রতিনিধি : বাদ্য বাজনার তালে মুখরিত স্নিগ্ধ বিকেল। সবুজ ঘাসের চাদরে চূড়ান্ত ভলিবল লড়াই। এতে উচ্ছ্বসিত খেলোয়াড় ও দর্শকেরা। সব আয়োজন চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ঘিরে।

আরও পড়ুন : অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

শুক্রবার (৩ নভেম্বর) কক্সবাজার পুলিশ লাইন মাঠে টুর্নামেন্টের ফাইনালে পুরুষ গ্রুপে মুখোমুখি হয় বান্দরবান ও রাঙামাটি জেলা পুলিশ দল। খেলার শুরু থেকে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটের ফলাফল গড়ায় সমতায়। দ্বিতীয় সেটে আসে কাঙ্খিত সাফল্য। রুদ্ধশ্বাস ম্যাচে রাঙামাটিকে ২-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বান্দরবান।

মহিলা দলের ফাইনালও ছিল চোখ জুড়ানো। সেখানেও চ্যাম্পিয়ন বান্দরবান পুলিশের নারী দল। কক্সবাজার পুলিশের নারী দলকে তারা হারায় ২-১ সেটে।

আরও পড়ুন : ইরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, 'খেলাধুলা দেহ-মনকে সুস্থ রাখে। দূরে রাখে অপরাধ থেকে। তাই খেলাধুলার বিকল্প নেই। '

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা