সংগৃহীত
সারাদেশ

পুকুরপাড়ে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাই এসএম রেজাউল হাকিম রেঙ্গুনের (৪৫) নামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা- পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে মেরে ফেলেছে।

আরও পড়ুন: ভারত থেকে আলু আমদানি শুরু

শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত এসএম রেজাউল হাকিম রেঙ্গুন পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলির মৃত আব্দুল হাকিমের ছেলে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, গতকাল রাত ১টার দিকে রেঙ্গুন অফিসার্স কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। ভোরবেলা পুকুরপাড়ের বাসিন্দারা সেখানে মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এ সময় পরিবারের সদস্যরা গিয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

তিনি অঅও বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে কেউ হত্যা করেছে তাকে। তবে ময়নাতদন্তের পর এ বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সকালে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা