সংগৃহীত
সারাদেশ

রূপপুরে ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১ম ইউনিটের জন্য ইউরেনিয়ামের (ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল) ৬ষ্ঠ চালান রূপপুরে পৌঁছেছে।

আরও পড়ুন: শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা বিএনপির

শুক্রবার (৩ নভেম্বর ) সকাল ৮টা ৩৫ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্প এলাকায় প্রবেশ করেছে। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানী ঢাকা থেকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর ভোরে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।‌

পুলিশ সুপার আরও জানায়, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এ ছাড়াও ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকার রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকারে গাছে ধাক্কা, নিহত ১

গত ৬ অক্টোবর প্রথম চালানের ১ সপ্তাহ পর সকাল সোয়া ১০টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইউরেনিয়ামের ২য় চালান রাজধানী ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। একই পথে ১৩ অক্টোবর ইউরেনিয়ামের ৩য় চালান ও গত ২০ অক্টোবর ৪র্থ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। সর্বশেষ ২৭ অক্টোবর ৫ম চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২৪ সালের ১ম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। আর ২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎকেন্দ্রটির ২য় ইউনিট চালু হতে পারে। ২ টি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটের ভৌত ও অবকাঠামোগত কাজ শেষ হয়ে গেছে ৯০% বেশি। আর ২য় ইউনিটের কাজের অগ্রগতি ৭০%।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা