সারাদেশ

বেনাপোলে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর অভ্যন্তরে রাজ করন সিং (৩২) নামে ভারতীয় এক ট্রাকের হেলপারের হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শিক্ষকদের এমপিওর চেক ছাড়

বৃহস্পতিবার (০২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাজ করন সিং ভারতের উত্তর প্রদেশ কৌশ্বামী থানার বিধানপুর এলাকার চন্দ্র লাল সিংয়ের ছেলে।

আরও পড়ুন : ৩ পুলিশকে কুপিয়ে জখম

ট্রাকের চালক শিব নরেশ যাদব বলেন, বুধবার সকাল ১১ টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি তখন আমার ট্রাকের হেলপার রাজ করন সিং অসুস্থ ছিল। দিন শেষে সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট ও অন্যান্য আরও কয়েকটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে ট্রাকের ক্যাবিন থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বুধবার ভারত থেকে আমদানিকৃত ঔষধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (নাম্বার এনএল-০১ এবি-১৩৬২) বেনাপোল বন্দরে আসে। ট্রাকের হেলপার রাজ করন সিং বন্দরের ২৫ নং শেডে আনলোড করার জন্য অবস্থান করছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন : গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা