ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন: রোববার থেকে ২ দিন অবরোধের ঘোষণা

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, শ্রমিকরা যে দাবিতে আন্দোলন করছে, সে দাবির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাত্মতা প্রকাশ করেছেন। কারণ তাদের আহার কেড়ে নেয়া হচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বর্তমান খাদ্য পণ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাদের বেতন হচ্ছে মাত্র ৮০০০ টাকা। এ বেতন দিয়ে ২/৩ বছর আগে যে জিনিস কেনা যেত, এখন তার অর্ধেকও কেনা যায় না।

সারা দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে, নিপীড়ন করে, শোষণ করে পদ্মাসেতু, মেট্রোরেল বানাচ্ছে সরকার। কিন্তু ক্ষুধায় কাতরাচ্ছে শ্রমিকরা।

আরও পড়ুন: হজের খরচ প্রায় লাখ টাকা কমলো

এ সময় শ্রমিকদের দাবি ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের এ আন্দোলনে গুলি চালানো হয়েছে। মানুষের রুটি-রুজির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা