সারাদেশ

ভারত থেকে আলু আমদানি শুরু

জেলা প্রতিনিধি: বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ভারতীয় ৭ ট্রাকে ১৮০ টন আলু আমদানি করা হয়েছে।

ভারত থেকে প্রতি কেজি আলু ১৩ থেকে ১৫ রুপি (১৭ থেকে ২০ টাকা) দরে ক্রয় করা হচ্ছে। এর সঙ্গে পরিবহণ খরচ ও কেজি প্রতি শুল্ক রয়েছে সাড়ে তিন টাকার ওপরে। তাতে আমাদের আলু আমদানিতে খরচ পড়ছে ২৬ থেকে ২৭ টাকার মতো।

আরও পড়ুন: দোহাজারী-কক্সবাজার রেললাইন ১১ নভেম্বর উদ্বোধন

ফলে কমতে শুরু করেছে দেশি এবং ভারতীয় আলুর দাম। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত সাদা স্টিক আলু ৩৪ টাকা এবং লাল স্টিক আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি আলুর দামও কমেছে। হিলি বাজারে কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ভারত থেকে আলু আমদানি অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: নাশকতা মামলায় আসামি আ’লীগ কর্মী

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, আলু আমদানির অনুমতি চেয়ে হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আবেদন করেছিলেন। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ৩০ আমদানিকারক ২৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আইপি দেখে মান যাচাই করে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে আলু ছাড়া হবে।

হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, সম্প্রতি আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সরকার গত ৩০ অক্টোবর আমদানির অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বর্তমানে দুই ধরনের আলু আমদানি হয়েছে, একটি লাল স্ট্রিক আলু এবং সাদা স্ট্রিক আলু। এসব আলু ১০০ থেকে ১৫০ ডলারে এলসি করে আমদানি করা হচ্ছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা