ছবি-সংগৃহীত
সারাদেশ

সমাবেশকে ঘিরে রাজধানীতে যানজট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপি গণসমাবেশ এবং দুপুর আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ সমাবেশকে ঘিরে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন : শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুধবার (১৮ অক্টোবর) আন্দোলনে অংশগ্রহণকারী দল ও জোটগুলো ৫ টি সমাবেশ করবেন।

দেশের প্রধান ২ দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। নিউ মার্কেট, বাংলামটর, শাহবাগ, মহাখালী, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেস ক্লাব,পল্টন মোড়, বাড্ডা, নতুন বাজার, হাতিরঝিল ও রামপুরা এলাকায় গাড়ি ধীর গতিতে চলতে দেখা গেছে।

কিছু কিছু জায়গায় আবার ১-২ঘণ্টা পর্যন্ত গাড়িগুলো একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন : দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার

রাজধানীর পল্টনে অফিসগামী মেসকাত আহমেদ জানান, এ শহরের যানজটে বিরক্ত হয়ে গেছি। ২ ঘণ্টা ধরে দাঁড়িয়েও গাড়ি পাচ্ছি না, পেলেও বা কি হবে রাস্তা তো যানজটে বন্ধ।

সদরঘাটের যাত্রী তোফায়েল জানায়, সাধারণ মানুষের ভোগান্তি ২ দলের কর্মসূচির কারণে। চাঁদপুরে যাব, লঞ্চ ছাড়বে ১২ টায় অথচ, ৩০ মিনিটের রাস্তা পার হতে লেগেছে ২ ঘণ্টা। লঞ্চটা মিস করব নিশ্চিত।

আরও পড়ুন : দেশে ৫ লাখ ফিটনেসহীন গাড়ি

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মতিঝিল ও পল্টন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে। ফলে জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা