সারাদেশ

প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন : রাজবাড়ীতে সড়কে নিহত ২

এ সময় আসামি থেকে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্জিত নগদ ২ হাজার টাকা ও ১টি মোবাইল ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত মৃত হেদায়েত উল্যার ছেলে।

আরও পড়ুন : শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

বুধবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামির বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা করে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা